১০ পৌরসভায় ভোট ২০ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনের উপযোগী ১০টি পৌরসভায় আগামী ২০ মার্চ রোববার ভোট গ্রহণ করা হবে। আজ বুধবার নির্বাচন কমিশন (ইসি) এসব পৌরসভার তফসিল ঘোষণা করেছে।
১০টি পৌরসভা হলো রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী, ঝিনাইদহের কালিগঞ্জ ও ফেনীর সোনাগাজী।
কমিশন সচিবালয়ের উপসচিব সামসুল আলমের সই করা এ সম্পর্কিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই করা হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৪ মার্চ।
এর আগে গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।