১০ প্রতিষ্ঠান বিনা মূল্যে পাবে 'প্রথম আলো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতিবার প্রথম আলো কার্যালয়ে থার্মেক্স গ্রুপ ও প্রথম আলোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন l ছবি: প্রথম আলো

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আটটি শিক্ষাপ্রতিষ্ঠান ও দুটি বৃদ্ধাশ্রমে এক বছরের জন্য বিনা মূল্যে প্রথম আলো দেওয়া হবে।

প্রথম আলোর ব্যবস্থাপনায় ও থার্মেক্স গ্রুপ লিমিটেডের সহযোগিতায় ‘আমরা করব জয়’ কার্যক্রমের মাধ্যমে এই পত্রিকা দেওয়া হবে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারওয়ান বাজারের সিএ ভবনে প্রথম আলোর কার্যালয়ে দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ-সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও থার্মেক্স গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী নরসিংদী জেলার সাতটি বিদ্যালয় ও একটি কলেজে পত্রিকা দেওয়া হবে। এ ছাড়া আগারগাঁও ও গাজীপুরে দুটি বৃদ্ধাশ্রমেও প্রথম আলো দেওয়া হবে।

অনুষ্ঠানে মতিউর রহমান বলেন, পত্রিকা দেওয়ার পাশাপাশি বছরে এক থেকে দুবার শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে।

আব্দুল কাদির মোল্লা বলেন, যেসব শিক্ষার্থী পত্রিকা কিনে পড়তে পারে না, এই কার্যক্রমের কারণে তারা পত্রিকা পড়তে পারবে। এতে শিক্ষার্থীদের মধ্যে একটা পড়ার অভ্যাস তৈরি হবে।

সমঝোতা চুক্তি অনুষ্ঠানে থার্মেক্স গ্রুপের মহাব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান, প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদ, মহাব্যবস্থাপক (সার্কুলেশন অ্যান্ড সেলস) এ বি এম জাকারিয়া, উপ-মহাব্যবস্থাপক (হিসাব) পলাশ রঞ্জন ভৌমিক এবং জ্যেষ্ঠ নির্বাহী (করপোরেট সেলস) গৌতম মণ্ডল উপস্থিত ছিলেন।