১০ প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা
রাজধানীতে পুলিশ ও র্যা বের ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করার দায়ে ১০টি প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা করেছেন।
দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল কুদ্দুসের নেতৃত্বে পুলিশের ভ্রাম্যমাণ আদালত নিউমার্কেট এলাকায় ফাস্টফুড ও মিষ্টির দোকানে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির জন্য সাতটি দোকানকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে র্যা ব-২-এর ভ্রাম্যমাণ আদালত এলিফ্যান্ট রোডে দুটি হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে এই দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে র্যা ব-১০-এর একটি ভ্রাম্যমাণ আদালত কদমতলী থানার একটি কারখানায় অভিযান চালিয়ে মানহীন নুডলস এবং সস তৈরি করায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি।