১০ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল সোমবার রাজধানীতে কয়েকটি অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করার অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
অধিদপ্তরের দুটি দল কাঁঠালবাগান, হাতিরপুল, গ্রিন রোড ও তেজগাঁও এলাকার বাজার তদারকি করে। সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না লেখা মোড়কজাত পণ্য বিক্রির অপরাধে কাঁঠালবাগানের সাউদিয়া সুপার শপকে পাঁচ হাজার টাকা, একই অপরাধে হাতিরপুলের একটি দোকানকে পাঁচ হাজার টাকা, তেজগাঁওয়ের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা ও গ্রিন রোডের বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওজনে কারচুপি করার অপরাধে হাতিরপুলের তিনটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে তেজগাঁওয়ের একটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা ও গ্রিন রোডের একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে হাতিরপুলের একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তথ্যবিবরণী।