১০ প্রতিষ্ঠানের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চারটি ভ্রাম্যমাণ দল ১০টি প্রতিষ্ঠানকে এক লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করেছে।
বাজার তদারকির অংশ হিসেবে গতকাল রোববার এসব অভিযান পরিচালনা করা হয়।
ওয়ারী এলাকার মতিমহলকে ২০ হাজার ও রাজ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করে একটি দল। অধিদপ্তরের আরেকটি দল মিরপুর-১-এর কিং চায়নিজ ফাস্ট ফুডকে ১০ হাজার, মিরপুর-২-এর মুসলিম সুইটসকে পাঁচ হাজার, ফাতেহা ফার্মেসিকে পাঁচ হাজার এবং মিরপুর-১০-এর ইয়ামিকে ৪০ হাজার টাকা জরিমানা করে। রাজধানীর কল্যাণপুর এলাকার জুয়েল বেকারিকে ৩০ হাজার ও ন্যাশনাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পল্টনের হাজি সুইটসকে দুই হাজার ও দি রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি।