১০ বছর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ভাইকে হত্যার দায়ে জেলা ও দায়রা জজ দেওয়ান মো. শফিউল্লাহ অপর ভাইকে ১০ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২৭ জুলাই সন্ধ্যায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের পূর্ব জয় চাঁদপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সাহাব উদ্দিনের সঙ্গে টাকাপয়সার লেনদেন দিয়ে তাঁর ভাই মো. রমজান আলীর কথা-কাটাকাটি হয়। উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে রমজান আলী সাহাব উদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন।