প্রায় ১০ বছর পর পাবনা জেলা ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হলেও তা প্রত্যাখ্যান করেছে দলের একাংশ। গত বৃহস্পতিবার সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সমেঞ্চলন করে তারা এ সিদ্ধান্ত জানায়। দলীয় সূত্রে জানা যায়, ২০০৩ সালের মাঝামাঝি সময়ে জেলা ছাত্রদলের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ সময় মাহমুদুন্নবী সভাপতি ও সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৯ সালের জুলাইয়ে জেলা বিএনপির কমিটি গঠন নিয়ে বিরোধে দল দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এ সময় থেকে ছাত্রদলের মধ্যেও বিরোধ সৃষ্টি হয়। এরপর কয়েক দফা উদ্যোগ নিয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন সম্ভব হয় না। গত ৩১ আগস্ট ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২৯ জুলাই কেন্দ্রীয় কমিটি পাবনা জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। এই কমিটিতে ইলিয়াস আহমেঞ্চদকে সভাপতি, তসলিম হাসান খানকে সাধারণ সম্পাদক ও মনির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সেই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে তাঁদের ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে সংবাদ সমেঞ্চলন করে নবগঠিত আংশিক কমিটি প্রত্যাখ্যান করে দলের অপর অংশ। লিখিত বক্তব্যে এ অংশের নেতারা দাবি করেন, কেন্দ্রের বরাত দিয়ে যে কমিটির কথা বলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস তাঁর পছন্দের লোকদের দিয়ে এ কমিটি গঠন করেছেন। কমিটিতে যাঁদের নাম রয়েছে, তাঁরা কেউ ছাত্র নন। সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন সর্বশেষ কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি সাজ্জাদ হোসেন। উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক এ এস এম হালিম, সাংগঠনিক সম্পাদক কে এম হাসানুর রহমান, পৌর ছাত্রদলের সম্পাদক ইমতিয়াজ আহামেঞ্চদ প্রমুখ। এ প্রসঙ্গে নবগঠিত পাবনা জেলা ছাত্রদলের আংশিক কমিটির সভাপতি ইলিয়াস আহমেঞ্চদ প্রথম আলোকে বলেন, ‘যাঁরা আমাদের অছাত্র বলছেন, তাঁরাও ছাত্র নন। অধিকাংশই ১০ থেকে ১২ বছর আগে বিয়ে করে সংসার করছেন। ফলে এই বিরোধিতা উদ্দেশ্যপ্রণোদিত।’ কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন আংশিক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, কমিটি যেকোনো সময় অনুমোদন হতে পারে। তবে তা সবাইকে জানানোর বিষয়টি দাপ্তরিক ও আনুষ্ঠানিক।