১০ বছর পর রায়গঞ্জে উপজেলা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ১০ বছর পর গতকাল বুধবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। তবে কমিটি গঠন হয়নি। দলীয় নেতারা জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা ছাত্রদলের নেতাদের সঙ্গে পরামর্শ করে পরে কমিটি ঘোষণা করা হবে। গতকাল বেলা ১০টায় উপজেলার এইচজিবিএল রৌহা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সমেঞ্চলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সাংসদ আবদুল মান্নান তালুকদার। সমেঞ্চলন উদ্বোধন করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন।