১০ বছর পর সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১০ বছর পর কক্সবাজারের পেকুয়া উপজেলা যুবলীগের সম্মেলন হচ্ছে। কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকালে এ সম্মেলন শুরু হবে। দলীয় সূত্র জানায়, ২০০৪ সালের ৪ এপ্রিল পেকুয়া উপজেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়। সম্মেলনে তিন বছরের জন্য শহিদুল ইসলাম চৌধুরী সভাপতি ও জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাড়ে সাত বছর আগে কমিটির মেয়াদ শেষ হলেও ওই কমিটি দায়িত্ব পালন করছে। এবারের সম্মেলনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ও শহিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রলীগের নেতা মোহাম্মদ বারেক ও মোজাম্মেল হক প্রার্থী হচ্ছেন।