১০ বছর পর সিলেট নগর ও জেলা মহিলা দলের কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ১০ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সিলেট জেলা ও মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ময়নুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ওই বিজ্ঞপ্তির বরাত দিয়ে মো. ময়নুল হক জানান, ৫ আগস্ট মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী নূরী আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা দুটো কমিটির অনুমোদন দেন। ২০০৩ সালের পর এটিই কেন্দ্র থেকে অনুমোদন পাওয়া কমিটি। ১১৮ সদস্যের জেলা কমিটিতে সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর বেগম পাপিয়া চৌধুরীকে সভানেত্রী ও বর্তমান কাউন্সিলর সালেহা কবিরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
৬৭ সদস্যের মহানগর কমিটিতে সামিয়া বেগম চৌধুরীকে সভানেত্রী ও শাহনাজ বেগমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।