১০ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার ধানমন্ডিতে ডিআইইউর অস্থায়ী চত্বরে ডিআইইউ মিলনায়তনে একটি আলোচনা সভা ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে ‘বাংলাদেশে গণমাধ্যমের বিকাশ ও সংবাদ সজ্ঞানতা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমান, সহযোগী অধ্যাপক রুবায়েত ফেরদৌস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হেলেনা ফেরদৌসী, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক জাকির হোসেনসহ অনেকে। আলোচনা শেষে ১১ বছরে পদার্পণ উপলক্ষে বিভাগের পক্ষ থেকে দশ বছরে দশ দিকে শিরোনামে একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন বিভাগের উপদেষ্টা অধ্যাপক সাখাওয়াত আলী খান।
বিজ্ঞপ্তি