সম্মেলন না হওয়ায় দীর্ঘ ১০ বছর পরও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি। পাশাপাশি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বেচ্ছায় পদত্যাগ করায় দলীয় কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২২ নভেম্বর উপজেলা ছাত্রদলের সমেঞ্চলন হয়। এতে খাজা আমজাদ মনসুর সভাপতি, সাইফুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক ও সাইফুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। দলীয় কার্যক্রমে গণতন্ত্র নেই দাবি করে ২০০৭ সালের ৮ মার্চ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদত্যাগ করেন। ২০০৯ সালের ১২ নভেম্বর উপজেলা বিএনপি সমেঞ্চলন করে। এতে ছাত্রদলের ওই কমিটির সভাপতিকে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদককে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এ অবস্থায় নেতা-কর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়।উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান জানান, দীর্ঘ ১০ বছর ধরে সমেঞ্চলন না হওয়ায় ছাত্রদলের রাজনীতি বর্তমানে তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছে। ফলে পৃথকভাবে কর্মসূচি পালন করা হচ্ছে। এতে সংগঠনের ভীষণ ক্ষতি হচ্ছে। সংগঠনকে বেগবান করতে এবং দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি দূর করার জন্য দলের শীর্ষ নেতাদের দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী দাবি করেন, ‘একটি বিশেষ কারণে দল থেকে পদত্যাগ করেছিলাম, কিন্তু জেলা কমিটি আমাদের পদত্যাগপত্র গ্রহণ করেননি। তাই এ পদে এখনো আমরা বহাল রয়েছি।’ জেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল ইসলাম বলেন, কেন্দ্রীয়ভাবে নির্দেশ না থাকায় সম্মেলন করে ধরমপাশা উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা যাচ্ছে না। উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে চলতে থাকা বিরোধ নিরসনে খুব শিগগির উদ্যোগ নেওয়া হবে।