১০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অস্ত্র মামলায় এক সন্ত্রাসীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম বাদশা মিয়া। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন গতকাল মঙ্গলবার এ রায় দেন। বিশেষ জজ আদালতের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৪ সালের ২৬ সেপ্টেম্বর নগরের কোতোয়ালি থানার মেহেদিবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ বাদশা মিয়াকে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। এ ঘটনায় স্থানীয় আবদুস সবুর বাদী হয়ে মামলা করলে তদন্ত শেষে পুলিশ একই বছরের ৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয়। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|