১০ বছরের সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্র আইনে করা মামলায় এক ছিনতাইকারীর ১০ বছরের সাজা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের বিচারক রমনী রঞ্জন চাকমা এ রায় দেন। তবে রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি পলাতক ছিলেন।ওই আসামির নাম মো. ওয়াসিম মিয়া (৩০)। তিনি নেত্রকোনার আকপাড়া থানার দৌলতপুর গ্রামের জাহের উদ্দিনের ছেলে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি আবু জাফর বলেন, ‘পাঁচজনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত ওয়াসিমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।’