১০ বছরের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-৬-এর বিচারক ও পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় দেন।ট্রাইব্যুনালের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) লোকমান হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, আসামি মহিউদ্দিনের বিরুদ্ধে আনা রাষ্ট্রপক্ষের অভিযোগ প্রমাণিত হওয়ায় সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।