১০ বছরের সাজাপ্রাপ্ত আইনজীবী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি এক আইনজীবীকে রাজধানীর ইংলিশ রোড থেকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে র্যাব। ওই আইনজীবীর নাম সিরাজুল ইসলাম (৪২)। ১৯৯০ সালে পাবনার মোজাম্মেল হত্যা মামলায় সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।র্যাব-৪-এর অপারেশন কর্মকর্তা নাফিজ আহমেদ জানান, হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি গোপন করে সিরাজুল ইসলাম ঢাকার নিম্ন আদালতে ১৯৯৫ সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। খবর পেয়ে অভিযান চালিয়ে সিরাজুলকে গ্রেপ্তার করা হয়। ১৯৯৭ সালে আদালত তাঁর বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন।