প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার খিদিরপুর বন্দরে আটক ১০ নাবিক ও খালাসির বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করার অনুরোধ জানিয়েছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার আবিদা ইসলাম। গত সোমবার রাইটার্স বিল্ডিংয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাসুদেব ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই অনুরোধ জানান।গত বছরের ২৮ জুলাই খিদিরপুর বন্দরে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজে গম তোলার সময় পুলিশ ওই ১০ নাবিক ও খালাসিকে গ্রেপ্তার করে।পুলিশ দাবি করেছিল, পশ্চিমবঙ্গের গরিবদের জন্য বরাদ্দ করা চার হাজার ৫০০ কুইন্টাল গম ওই জাহাজে করে পাচার করা হচ্ছিল। তাই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ একই সঙ্গে ওই জাহাজে তোলার জন্য বন্দরে আসা গমবোঝাই ৩৬টি ট্রাকও আটক করে।