১০ বাংলাদেশিকে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে সাজা ভোগের পর দুই শিশুসহ ১০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারত। গত শুক্রবার বেনাপোল স্থলবন্দরে তাঁদের বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁরা যশোর, নড়াইল ও বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে। বেনাপোলের অভিবাসন তল্লাশিচৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খান বলেন, পশ্চিমবঙ্গের হাওড়া এলাকা থেকে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে। অবৈধভাবে কাজ করার দায়ে তাঁদের নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজা শেষে তাঁদের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়। ইউএনবি