প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার কুসম্বি গ্রামে ধানখেতে বিষাক্ত রাসায়নিক দিয়ে প্রায় ১০ বিঘা জমির আমন ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার সকালে জমিতে গিয়ে জমির মালিকেরা ধান নষ্ট হওয়ার বিষয়টি টের পান। ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঘটনাটি উপজেলা কৃষি কর্মকর্তাকে জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দীন ও ছলিম উদ্দীন জানান, কয়েক দিন আগেও তাঁদের ১০ বিঘা জমিতে বিষাক্ত রাসায়নিক দিয়েছিল দুর্বৃত্তরা। বৃহস্পতিবার আবার তারা জমিতে বিষাক্ত রাসায়নিক দিয়ে ধান নষ্ট করে ফেলে। উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুজ্জামান জানান, তাঁরা ক্ষতিগ্রস্ত ধানখেত পরিদর্শন করেছেন।