১০ মণ মিষ্টি বিতরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ইউনিয়নবাসীকে ১০ মণ মিষ্টি খাইয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে গড়বাড়ি বাজারে ইউপি পরিষদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই মিষ্টিমুখ করানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রফিকুল ইসলাম। এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।