১০ মাদকসেবী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ১০ মাদক সেবনকারীকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের মাস্টারপাড়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাদের আটক ও পরে মাদক নিয়ন্ত্রণ আইনের দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর তাদের গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর আমলি আদালতে হাজির করা হলে আদালতের বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর এলাকার মাস্টারপাড়ার রেজাউল হক, উৎপল কুমার দে, ইয়াসীন আলী, পরেশ কুমার, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, বড় বাজার পাড়ার মিঠুন কুমার, পোস্ট অফিসপাড়ার শম্ভু কর্মকার, বেলগাছি মহল্লার কনক আহমেদ ও মোশারফ হোসেন।