১০ মাস ১০ দিন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে ১০ মাস ১০ দিন কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার রহনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দণ্ডিত যুবকের নাম ইমন আলী (২০)। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান এ দণ্ড দেন। ইমন আলী রহনপুর পৌর এলাকার রহমতপাড়ার বকুল আলীর ছেলে।

ইউএনও শিহাব রায়হান প্রথম আলোকে বলেন, প্রাইভেট শেষে দুই স্কুলছাত্রী বাড়ি ফিরছিল। পথে রহনপুর স্লুইসগেট এলাকায় ইমন তাদের উত্ত্যক্ত করেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে আমাদের খবর দেয়। পরে রহনপুর তদন্ত কেন্দ্রের পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে যাই। সাক্ষ্যপ্রমাণ শেষে ইমন আলীকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।