১০ মাসেও খোঁজ মেলেনি শিশুটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ মাসেও খোঁজ মেলেনি সিলেট নগরের শেখঘাট ভাঙাটিকর এলাকার স্কুলশিক্ষকের চার বছর বয়সী মেয়ে স্নিগ্ধা দেবের। পরিবারের অভিযোগ, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিকতার অভাবে দীর্ঘদিনেও শিশুটির অপহরণ রহস্যের কিনারা হচ্ছে না।
পারিবারিক সূত্র জানায়, ২০১৩ সালের ২১ জুলাই নগরের শেখঘাট ভাঙাটিকর এলাকা থেকে নিখোঁজ হয় স্কুলশিক্ষক সন্তোষ কুমার দেবের মেয়ে স্নিগ্ধা। এ ঘটনায় শিশুটির বাবা ওই দিনই সিলেট কোতোয়ালি থানায় একটি জিডি করেন।
সিলেট কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, ‘শিশুটিকে উদ্ধারে পুলিশের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। শিশুটির খোঁজে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’