১০ মোটরসাইকেল চালককে অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রাইভিং লাইসেন্স না থাকা, হেলমেট ছাড়া গাড়ি চালানো ও দুজনের বেশি লোক বহন করে মোটরসাইকেল চালনার অপরাধে ১০ জন মোটরসাইকেল চালককে ২০০ টাকা করে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে নবাবগঞ্জ উপজেলা সদরের কায়কোবাদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শাকিল আহমেদ এ অভিযান চালান। এ সময় জনসমাগমস্থলে ধূমপান করার অপরাধে দুই ব্যক্তিকে ১০০ টাকা করে জরিমানা করেন আদালত।