১০ মৌয়ালকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই লাখ টাকা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে বনদস্যু রেজাউল বাহিনীর হাতে জিম্মি ১০ মৌয়ালকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাঁচিকাটা থেকে উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে দুটি নৌকা, ১৪ মণ মধু জব্দসহ মৌয়ালদের উদ্ধার করা হয়। কোস্টগার্ডের মংলা জোনের অপারেশন কর্মকর্তা লে. ফরিদুজ্জামান জানান, উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন: আমিনুর মোড়ল, মিজানুর রহমান, কবির সরদার, রতন সরদার, সদরুল গাজী, কাসেম বাউলি, রেজাউল সরদার, শাহিনুর গাজী, আবদুর রহিম ও খোকন গাজী। তাঁদের সবার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাপখালী গ্রামে।