১০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জের তারানগর বড় মনোহরিয়া সাফায়েত মৎস্য ও দুগ্ধ খামারের একটি পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে।খামারের মালিক ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময় পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা খামারের এই পুকুরে বিষ প্রয়োগ করে। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মরে গেছে। এ ঘটনায় খামারে থাকা ১৫০টি উন্নত জাতের গরু নিয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন।কেরানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন জানান, মাছের মৃত্যুর ধরন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। মাছগুলো খাওয়ার উপযোগী নেই। এগুলো মাটিতে পুঁতে ফেলা হবে।