১০ লাখ বড়ি ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়ায় গ্লোব ল্যাবরেটরি নামে অবৈধ একটি ওষুধ কারখানার সন্ধান মিলেছে। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত কারখানাটিকে সিলগালা করে দেন। এ সময় প্রায় ১০ লাখ পিস নকল বড়ি ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত কারখানার কর্মচারী সাইদুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড দেন। কারখানাটি দীর্ঘদিন ধরে আটা ও ময়দা ব্যবহার করে ওষুধ তৈরি করে আসছিল।