প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা গণিত ক্লাবের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গতকাল সোমবার জেলার ১০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। সকাল সাড়ে ১০টায় কুমিল্লা টাউন হলের সম্মেলন কক্ষে ওই সম্মাননা দেওয়া হয়। কুমিল্লা গণিত ক্লাবের সভাপতি অধ্যাপক কুন্ডু গোপীদাসের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। সম্মাননাপ্রাপ্ত ১০ শিক্ষক হলেন সুফিয়া আখ্তার খাতুন, এ বি এম খুরশীদ আলম, অর্জুন চন্দ্র শীল, সিস্টার মেরী শিখা, সেলিম রেজা সৌরভ, জে এন লিলি, জুবাইদা নূর খান, আবুল খায়ের মুন্সী, রেখা দত্ত ও মো. হানিফ। ২০০৮ সাল থেকে প্রতিবছর কুমিল্লা গণিত ক্লাব এ অনুষ্ঠান করে আসছে।