প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর গণবাংলা উচ্চবিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার এ ঘটনার পর কর্তৃপক্ষ বিদ্যালয় ছুটি ঘোষণা করে। অসুস্থ শিক্ষার্থীদের স্থানীয় চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা দিয়েছেন বলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানিয়েছেন। শফিকুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে তাঁর বিদ্যালয়ের ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর ১০ জন শিক্ষার্থীর মাথাব্যথা শুরু হয়। পরে তারা অজ্ঞান হয়ে পড়ে।