১০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৃঙ্খলাভঙ্গের দায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও পাঁচ শিক্ষার্থীকে জরিমানা করা হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুলতান মাহমুদের সই করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
তাঁদের মধ্যে মাৎস্যবিজ্ঞান অনুষদের রাতুল দেউরীকে (তৃতীয় সেমিস্টার) স্থায়ীভাবে বহিষ্কার, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান অনুষদের কামরুল ইসলাম (মাস্টার্স) ও কৃষি অনুষদের রুবেল সাজ্জাদকে (পঞ্চম সেমিস্টার) এক সেমিস্টারের জন্য বহিষ্কার এবং কৃষি অনুষদের শাকিল বারী তামিম (পঞ্চম সেমিস্টার) ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের অমিত চন্দ্র রায় তপুকে (পঞ্চম সেমিস্টার) দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া খাদ্য ও পুষ্টিবিজ্ঞান অনুষদের রাতুল রুমি (মাস্টার্স), শফিউল্লাহ অভি (পঞ্চম সেমিস্টার), সিএসই অনুষদের সাইফুল ইসলাম সাইফ (সপ্তম সেমিস্টার), কৃষি অনুষদের ফাহিম শাহাদাত (তৃতীয় সেমিস্টার) ও নিয়াজ মাকদুমকে (মাস্টার্স) জরিমানা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুলতান মাহমুদ এর সত্যতা নিশ্চিত করেছেন।