১০ শিশু উদ্ধারের ঘটনায় চার আসামি দুই দিন করে রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর রামপুরা এলাকা থেকে ১০ শিশু উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার চার আসামি​র দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) জিয়ারত আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষেও জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চারজনকেই দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
মানবপাচার আইনে করা মামলার এ চার আসামি হলেন- আরিফুর রহমান, হাসিবুল হাসান, জাকিয়া সুলতানা ও ফিরোজ আলম।
এ দিকে উদ্ধার হওয়া ১০ শিশুর মধ্যে মোবারক হোসেনের জবানবন্দি আদালতে রেকর্ড করা হয়েছে। এরপর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাকি নয় শিশুকে গাজীপুরের সেফ কাস্টডিতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: