প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকশ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুন-অর-রশিদ খানসহ ১০ জনকে ৫ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম আহসান হাবীবের আদালত। গতকাল এই ১০ শ্রমিকনেতাকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড মঞ্জুর হওয়া অন্য নয়জন হলেন লস্কর মুহাম্মদ তাসলিম, আজহারুল ইসলাম, জাকির হোসাইন, আবুল হাসেম, শফিকুল ইসলাম, তানভীর আহম্মেদ, বশির উদ্দিন, আবদুস সালাম ও মশিউর রহমান খান। আদালত প্রতিবেদক