১০ সদস্যের ছয়জনই অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় ১০ সদস্যের মধ্যে অনুপস্থিত ছিলেন ছয়জন। গতকাল বৃহস্পতিবার রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। উপস্থিত বাকি তিন সদস্য হলেন এনামুল হক, জহুরুল হক ভূঞা ও সংরক্ষিত আসনের সাংসদ সাফিয়া খাতুন।