১০ সেকেন্ড পালস কার্যকর না করায় ৫ কোম্পানিকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাধ্যতামূলক ১০ সেকেন্ড পালস কার্যকর না করায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রামীণফোনসহ পাঁচ মুঠোফোন কোম্পানিকে চিঠি দিয়েছে। বিটিআরসি ২ আগস্ট সব মুঠোফোন কোম্পানিকে বাধ্যতা-মূলকভাবে ১০ সেকেন্ড পালস চালু করার নির্দেশনা দেয়। এই নির্দেশনা ১৫ আগস্টের মধ্যে কার্যকর করতে বলা হয়। কিন্তু রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক ছাড়া আর কোনো মুঠোফোন কোম্পানি এখনো তা কার্যকর করেনি।বিটিআরসির সূত্র জানায়, গ্রামীণফোন, বাংলালিংক, সিটিসেল, রবি ও এয়ারটেল এখনো তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করেনি। এ ব্যাপারে তাদের উত্তর যদি সন্তোষজনক হয়, তাহলে তারা রেহাই পাবে। অন্যথায় বিটিআরসি তাদের বিরুদ্ধে আর্থিক শাস্তিমূলক ব্যবস্থা বা অন্য কোনো আইনানুগ পদক্ষেপ নেবে। প্র্রতিষ্ঠানগুলোকে আগামী রোববারের মধ্যে চিঠির জবাব দিতে বলেছে বিটিআরসি।১০ সেকেন্ড পালস কার্যকর না করায় কোম্পানিগুলোকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, ‘কেউ পাঁচ সেকেন্ড কথা বলে কেন এক মিনিটের বিল দেবেন? এটি অযৌক্তিক।’গ্রামীণফোনের করপোরেট কমিউনিকেশন বিভাগের প্রধান কর্মকর্তা তাহমিদ আজিজুল হক বলেন, ‘বিটিআরসির ওই চিঠির জবাবে মুঠোফোন কোম্পানিগুলোর সংগঠন অ্যামটবের পক্ষ থেকে একটি উত্তর দেওয়া হয়েছে।’