১০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের লেদাখালসংলগ্ন এলাকা মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে সোমবার রাত নয়টার দিকে নয় হাজার ৮৫০ ইয়াবা বড়িসহ একজনকে আটক করেছেন বিজিবির জওয়ানরা।৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, ‘নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা বড়ির একটি বড় চালান পাচারের কথা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। ওই সময় বেড়িবাঁধ এলাকায় সহেন্দজনক অবস্থায় কয়েকজন লোক ঘোরাফিরার সময় তাদের সংকেত দেওয়া হয়। কিন্তু তারা সংকেত অম্যান্য করে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদাখালসংলগ্ন এলাকা দিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবির জওয়ানরা তাদের ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হলেও আরও দুজন পালিয়ে যায়।