১০ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ এলাকা থেকে ১০ হাজার ইয়াবা বড়িসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গত মঙ্গলবার সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপ এলাকার মধ্যবর্তী সমুদ্র এলাকায় একটি ইঞ্জিনচালিত নৌকায় অভিযান চালিয়ে এসব বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা বড়ির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা বলে কোস্টগার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আটক করা ব্যক্তিরা হলেন, আবদুস সালাম (৬০), ইলিয়াছ (৩০) ও আবদুর রহমান (২২)। তাঁরা সবাই টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপ এলাকার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে কোস্টগার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।