১০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গত শুক্রবার রাত ১১টায় নাফ নদীর আড়াই নম্বর স্লুইসগেট এলাকা থেকে নয় হাজার ৮০০ ইয়াবা বড়ি ও একটি নৌকাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, রাত ১১টার দিকে টেকনাফ সদর বিওপির নায়েক সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে মিয়ানমার থেকে একটি ইয়াবা বড়ির বড় চালান বাংলাদেশে আসার খবর পেয়ে বেড়িবাঁধ এলাকায় টহল জোরদার করা হয়। একটি নৌকা কূলে ভেড়ানো হলে তল্লাশি চালিয়ে নয় হাজার ৮০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় নৌকায় থাকা মিয়ানমারের মংডু শহরের বুচিদং এলাকার মো. কালু মিয়ার ছেলে মো. আবু ছিদ্দিককে (৪০) আটক করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।