১০ হাজার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধাদের জন্য ঘোষিত ১০ হাজার টাকা করে ভাতা আগামী জুলাই থেকে কার্যকর করা হবে। প্রতিটি ইউনিয়নে সরকারিভাবে ভবন নির্মাণ করে অসহায় মুক্তিযোদ্ধাদের আবাসনের ব্যবস্থা করা হবে। গতকাল সোমবার বিকেলে ভালুকা মুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা বলেন। ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাংসদ এম আমান উল্লাহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম, জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী প্রমুখ।