১০ হাজার ফুট কাঠ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার ফুট চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধ পাঁচটি করাতকল জব্দ করা হয়। গত শনিবার রাত আটটা থেকে ১২টা পর্যন্ত ওই অভিযান চালানো হয়।কক্সবাজার (উত্তর) বন বিভাগের চকরিয়া ফাঁসিয়াখালী বিট কর্মকর্তা তৌহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডুলাহাজারা বাজারে স্থাপিত অনুমোদনহীন নাছির উদ্দিন, খালেদ হোসেন, আসলাম চৌধুরী, জসিম উদ্দিন ও শাহ আলমের মালিকানাধীন পাঁচটি করাতকলে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়। এ সময় ওই পাঁচটি করাতকল জব্দ করা হয়। ফাঁসিয়াখালী বন রেঞ্জ কর্মকর্তা মো. শারাফত উল্লাহ বলেন, উদ্ধার করা কাঠ ও করাতকল গতকাল রোববার ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ে আনা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।