১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতার মাইলফলক অর্জন উপলক্ষে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে ‘আলোক উৎসব’ উদ্্যাপনের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার স্কাউটস সদস্যদের সাইকেল শোভাযাত্রা দিয়ে শুরু হয় ওই উৎসব।
রাজধানীর মিরপুর, তেজগাঁওসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সকাল নয়টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হয় শোভাযাত্রা। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু, চিত্রনায়ক ফেরদৌস। ১২ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোক উৎসব ও জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উদ্বোধন করবেন। বিজ্ঞপ্তি