১০ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) চট্টগ্রাম-৭-এর সদস্যরা গত বুধবার বিকেলে কক্সবাজার সদর ও চকরিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছেন। এ সময় দুটি প্রাইভেট কারও জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইয়াবাসহ পাচারকারীদের থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, র‌্যাব সদস্যরা বুধবার বিকেল সাড়ে পাঁচটায় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বঙ্গবন্ধু সাফারি পার্ক এলাকা থেকে একটি টয়োটা গাড়ি তল্লাশি করে ৬০০টি ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তাঁরা হলেন গাড়ির চালক নড়াইল জেলার কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের ইকবাল হোসেন (২৫), তাঁর দুই সহযোগী জসীম উদ্দিন (৩০) ও মো. জুয়েল রানা (৩০)।বুধবার বিকেল পাঁচটায় র‌্যাব সদস্যরা কক্সবাজার সদর উপজেলার পূর্ব নাপিতখালীর ঝুম ব্রিজ এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেন। ওই সময় আরেকটি মাইক্রোবাস জব্দ করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাড়ির চালক টেকনাফ উপজেলার লেদা উত্তর পাড়ার ওয়াহেদুল কাদের (২৮) এবং তাঁর দুই সহযোগী হামিদ হোসেন (২৮) এবং উখিয়া উপজেলার রাজাপালং গ্রামের মুক্তার আহমেদ (২৩)।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় এ ঘটনায় মাদকদব্য নিয়ন্ত্রণ ও পাচার আইনে একটি মামলা হয়েছে।