১০টি কঙ্কালসহ চিকিৎসক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে গত বৃহস্পতিবার রাতে ১০টি কঙ্কালসহ মো. তানভীর নামের এক চিকিৎসক গ্রেপ্তার হয়েছেন। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা। তিনি এ বছর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন।রাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) একটি দল বঙ্গবন্ধু সেতুর গোলচত্বরে রাজশাহী থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে দুটি কালো ব্যাগ থেকে কঙ্কালগুলো উদ্ধার করে। ব্যাগ বহনকারী চিকিৎসক তানভীরকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।তানভীর অবৈধভাবে কঙ্কালগুলো রাজশাহী থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এর আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। তানভীরের বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক ডোমের কাছ থেকে কঙ্কালগুলো এনেছেন। ওই ডোম কঙ্কালগুলো ভারত থেকে এনেছেন।সিরাজগঞ্জ র‌্যাব-১২-এর কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার অশোক কুমার গতকাল শুক্রবার জানান, এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।