১০টি গুলিসহ বন্দুক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদু উপজেলায় গতকাল বুধবার সকালে সেনাবাহিনীর টহল দল ১০টি তাজা গুলিসহ একটি দেশি বন্দুক (এলজি) উদ্ধার করেছে। লংগদু সেনা জোন সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে লংগদু জোনের ওয়ারেন্ট অফিসার মো. রহিমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল টহলে নামে। তারা ডানে আটরকছড়া এলাকায় একদল সন্ত্রাসীর চাঁদা আদায়ের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালিয়ে যান।