১০টি ঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা গ্রামে গত শুক্রবার মধ্যরাতে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ঘর ও মালামাল পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ওই গ্রামে মন্টু মিয়ার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ১০টি ঘর, দুটি ছাগল, অর্ধ শতাধিক হাঁস-মুরগি, আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। চাঁদখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।