১০টি ট্রাভেল এজেন্সির সনদপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাসময়ে সনদপত্র নবায়ন না করায় এবং কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় সরকার ১০টি ট্রাভেল এজেন্সির সনদপত্র বাতিল করেছে। সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, সনদপত্র বাতিল হওয়া ট্রাভেল এজেন্সিগুলো হলো—মেসার্স ব্রডওয়ে ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস, মেসার্স আল মোকাররম ওভারসিজ, মেসার্স আল জাহিদ ট্রাভেলস, মেসার্স এভিয়া বাংলা লিঃ, মেসার্স আল মেহেরাজ ওভারসিজ লিঃ, মেসার্স আল মোহান্দেশ এয়ার সার্ভিস, মেসার্স এয়ার ওয়ার্ল্ড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিঃ, মেসার্স বেসিস এয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, মেসার্স এয়ার ভিক্টরি (প্রা.) লিঃ ও মেসার্স আল ফয়সাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস।