১০টি বসতবাড়ি পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নে গতকাল শুক্রবার বিকেলে আগুনে ১০টি বসতবাড়ি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে। খবর পেয়ে স্থানীয় সাংসদ আশেক উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।