প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে অন্তত ১০টি ভাসমান দোকান উচ্ছেদ করেছেন। অভিযানে ওই এলাকার পদচারী সেতুর প্রবেশমুখ ও আশপাশ এলাকাও দখলমুক্ত করা হয়। এ অভিযান পরিচালনা করেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম