১০টি লাইটার জাহাজকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী নদীতে প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযানে ১০টি লাইটার জাহাজকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বন্দর জেটি থেকে উজানে কর্ণফুলী সেতু এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। নদীতে জাহাজ চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি, জাহাজের নিরাপত্তা সরঞ্জাম না থাকা, অতিরিক্ত পণ্যবোঝাইসহ নানা অপরাধে এই জরিমানা করা হয়।
বন্দরের পাইলট বোটে চড়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম। তিনি প্রথম আলোকে বলেন, বন্দর চ্যানেলে জাহাজ চলাচলের পথ নিরাপদ রাখার স্বার্থে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে।
বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য স্থানান্তর করে এসব লাইটার জাহাজে বোঝাই করা হয়। এরপর পণ্যবাহী লাইটার জাহাজগুলো কর্ণফুলী নদীর বেসরকারি ঘাটসহ দেশের নানা স্থানে নদীপথে পণ্য পরিবহন করে।