১০টি 'বোমা মেশিন' ধ্বংস দুটি জব্দ
লালনিরহাটের পাটগ্রামের ধরলা নদী থেকে অবৈধভাবে পাথর তোলার সময় ১০টি ‘বোমা মেশিন’ জব্দ করে খাদে ফেলে দিয়েছে পুলিশ। গত বুধ ও বৃহস্পতিবার রাতে এ অভিযান চালায় পাটগ্রাম থানার পুলিশ। এ সময় পাথর তোলার কাজে ব্যবহূত বিভিন্ন যন্ত্রাংশ ধ্বংস এবং দুটি যন্ত্র জব্দও করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা প্রশাসন দিনের বেলা অভিযান চালানোর পর থেকে দিনে পাথর তোলা বন্ধ করে দেন বোমা মেশিন মালিকেরা। তাঁরা কৌশল পাল্টে ইদানীং রাতে পাথর তুলছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকার নদীতে অভিযান চালায়। টের পেয়ে মেশিন মালিকেরা পালিয়ে গেলেও ওই সব ভারী যন্ত্র ও যন্ত্রাংশ সরাতে ব্যর্থ হন।
পুলিশ জানায়, ধরলা নদীতীরের শ্রীরামপুরের ইসলামপুর থেকে বুধবার রাতে চারটি, বুড়িমারী থেকে বৃহস্পতিবার দুটি ও জোংড়ায় বুধ, বৃহস্পতি দুই রাতেই অভিযান চালিয়ে পুলিশ মোট ছয়টি মেশিন জব্দ করে। এসব মেশিনের ১০টির যন্ত্রাংশ নষ্ট করে পাথরের খাদে ফেলে ধ্বংস করা হয়। আর দুটি মেশিন জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ১০টি মেশিন ও যন্ত্রাংশ জব্দ করার সত্যতা নিশ্চিত করে বলেন, আরও দুটি মেশিন থানায় নিয়ে আসা হয়েছে।
তা ছাড়া বোমা মেশিন উচ্ছেদ অভিযান আরও জোরদার করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক বলেন, নদী থেকে সব মেশিন উচ্ছেদে জেলা ও উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। এরপর কেউ অবৈধভাবে মেশিন দিয়ে বালু বা পাথর তুললে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে হবে না।