১০তলা থেকে পড়ে দুই শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সদরঘাটের কাছে গ্রেট ওয়াল মার্কেটের দশতলা থেকে এমব্রয়ডারি মেশিন নামানোর সময় শিকল ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের নাম হাবিব ও নবাব মিয়া। হাবিবের বাড়ি পিরোজপুরে আর নবাবের বাড়ি শরীয়তপুরে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ১৩তলা ভবনের ১০তলা থেকে একটি এমব্রয়ডারি মেশিন শিকলের মাধ্যমে নিচে নামানো হচ্ছিল। ওই মেশিনের ওপর এই দুই শ্রমিক দাঁড়িয়ে ছিলেন। হঠাত্ ওই শিকল ছিঁড়ে গেলে মেশিসসহ শ্রমিকেরা নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
হাবিবের লাশ স্যার সলিমুল্লাহ ও নবাবের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।